স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যরা সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে সাহসিকতা, ধৈর্য ও পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছেন তা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আইজিপি সোমবার (২৮ আগস্ট) বিকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এলঅ্যান্ডএএ) মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় ডিএমপির কনস্টেবল থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত প্রায় এক হাজার সদস্য উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে সাহসিকতার এ ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত রাখতে হবে।
সভায় পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাবনা আইজিপির সামনে তুলে ধরেন। আইজিপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন এবং কতিপয় বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন।

