পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে গরুর হাট বসাতে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে এবারের ঈদ উপলক্ষে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না।
সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত ৮ মে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

